কাতার সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

স্বল্পোন্নত দেশ (এলডিসি) বিষয়ক জাতিসংঘের পঞ্চম সম্মেলনে (এলডিসি৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিয়ে কাতারের রাজধানী দোহা থেকে গত ৮ মার্চ দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সদ্য সমাপ্ত কাতার সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার (১৩ মার্চ) বিকেল গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

স্বল্পোন্নত দেশ (এলডিসি) বিষয়ক জাতিসংঘের পঞ্চম সম্মেলনে (এলডিসি৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিয়ে কাতারের রাজধানী দোহা থেকে গত ৮ মার্চ দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও