ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি সেলুনে ‘সেলুন ভিত্তিক পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে।শনিবার সকালে উপজেলার
অরুয়াইল বাজারের নকুল হেয়ার কাটিং সেলুনে ব্যতিক্রমী এ পাঠাগারের পথচলা
শুরু হয়।
‘সেলুন ভিত্তিক পাঠাগার’এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হারুন-অর-রশীদ জানান, জ্ঞানের
উৎকর্ষ সাধনে, মাদকমুক্ত ও আলোকিত সমাজ বিনির্মাণে বই পড়ার
বিকল্প নেই। এভাবে আমরা ক্রমান্বয়ে সেলুনভিত্তিক পাঠাগার ছড়িয়ে দেব সারাদেশে।
এর আগে ঢাকার নবাবগঞ্জে ব্যতিক্রমধর্মী একটি পাঠাগার স্থাপন করেছিলেন হারুন-আর-রশীদ। পর্যায়ক্রমে
দেশের ৬৪ জেলায় ১টি করে ৬৪টি সেলুন ভিত্তিক পাঠাগার স্থাপন করার ইচ্ছা
প্রকাশ করেন বইপ্রেমী হারুন-অর-রশীদ।
হারুন অর রশীদ কিশোরগঞ্জ জেলার
কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দল্লাহপুরের মরহুম আসাদুল্লাহ মাষ্টারের ছেলে। পেশায়
ব্যাংকার হলেও আপাদমস্তক বইপ্রেমী মানুষ তিনি। তরুণ প্রজন্মকে বইয়ের দিকে ধাবিত
করতে গত ১০ বছর ধরে তিনি অনলাইনে ও অফলাইনে বই নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা
করে আসছেন।
এ-সময় মুক্তিযোদ্ধা মো. সাহের
উদ্দিন পাঠাগারের সার্বিক সাফল্য কামনা
করে বলেন, নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলতে
সেলুনভিত্তিক পাঠাগার ভূমিকা রাখবে। আজকাল অনেক ছেলে-মেয়ে বই পড়া থেকে দূরে সরে
গিয়ে মোবাইল গেম আর ফেইসবুকে ঝুঁকে পড়ছে। এ প্রচেষ্টা তরুণ প্রজন্মকে বই পড়ায়
আগ্রহী করে তুলবে।