বিমসটেক সম্মেলনের ফাঁকে বৈঠকে ইউনূস-মোদি

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটাই অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক।

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। খবর বাসসের।

আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১২টার পরপর দুই প্রতিবেশী দেশের সরকার প্রধান বৈঠকে মিলিত হন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটাই অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক।

আরও