নির্বাচনে দায়িত্ব পালনে সারা দেশে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবস্থান করবেন। তারা ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা পাবেন। দায়িত্ব পালনের আগে তাদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। এরপর ৭ ফেব্রুয়ারি তারা নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সারা দেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবস্থান করবেন। তারা ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা পাবেন। দায়িত্ব পালনের আগে তাদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। এরপর ৭ ফেব্রুয়ারি তারা নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন।

জেলা ম্যাজিস্ট্রেটরা এসব কর্মকর্তার দায়িত্ব ও এলাকা নির্দিষ্ট করে দেবেন। নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা প্রতিদিনের কাজের তথ্য নির্ধারিত ছক অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে জানাবেন। তারা মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী নির্ধারিত এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন। নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী আচরণবিধি তদারকি করাসহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিপুল সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। তারা বিশেষ করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের নির্ভয়ে ভোটদান নিশ্চিত করতে কাজ করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার ক্ষমতা রাখবেন।

আরও