বাংলাদেশী নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন।

কুলাউড়া উপজেলার মুরইছড়া ও আলীনগর সীমান্ত এলাকার বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার মাগুরুলী নামক স্থানে এ ঘটনা ঘটে। জায়গাটি বাংলাদেশের শূন্যরেখা থেকে ভারতের ৫০০ গজ ভেতরে। বিজিবি ৪৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, নিহত তারা মিয়া চিহ্নিত চোরাকারবারি। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। মরদেহ আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আরও