ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে
নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার
(১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুন্নু
ও আলম। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুরে। অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। নাসিরনগর
থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সোহাগ রানা জানান, সকালে গুটমা গ্রামে আহাদ আলীর বাড়িতে
সেপটিক ট্যাংকের কাজ করতে যান তিন শ্রমিক। এ সময় ট্যাংকটির ভেতরে গ্যাসে শ্বাসরোধ হয়ে
তিনজন মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস
ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ করছে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে। খতিয়ে
দেখার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে বিষয়টি রহস্যজনক মনে করছেন স্থানীয়রা।