শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহনের অভিযোগে নয়টি ট্রাক জব্দ করেছে স্থানীয় প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব ট্রাকচালককে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। গতকাল সকালে উপজেলার বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।