সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে আমন ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার কৈখালী ইউনিয়নের মধ্য কৈখালী গ্রামে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও মধ্য কৈখালী আইপিএম কৃষি ক্লাব এ কর্মসূচি আয়োজন করে। অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় কৃষকরা গবেষণাধীন ধান জাতের প্লট পরিদর্শন করেন এবং জলাবদ্ধতা ও লবণাক্ততা সহনশীল, পোকামাকড়ের আক্রমণ কম, সারের ব্যবহার কম, ধানের ঘন গাঁথুনি, লম্বা শীষ, চিকন দানা ও সুগন্ধসহ বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে জাত নির্বাচন করেন।