ঈদ জামাতে স্বাস্থ্যবিধি মানার আহ্বান

ঈদুল আজহার জামাতে স্বাস্থ্যবিধি মানার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। কভিড সংক্রমণ রোধের মাধ্যমে ঈদ উদযাপনের জন্য আজ শনিবার আট দফা নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়।

ঈদুল আজহার নামাজে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। কভিড সংক্রমণ রোধের মাধ্যমে ঈদ উদযাপনের জন্য আজ শনিবার আট দফা নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে

 

নির্দেশনায় বলা হয়েছে, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে অজু করে ঈদগাহে ও মসজিদে আসতে হবে। করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিত করতে মসজিদ ও ঈদগাহের অজুখানায় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ঈদের নামাজের জামাতে আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মসজিদ অথবা ঈদগাহে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে। এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে। পশু কোরবানির ক্ষেত্রে মস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

 

মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য ঈদের নামাজ শেষে খতিব ও ইমামদেরকে দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে খতিব, ইমাম, মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আরও