ঝিনাইদহে গাড়িচালকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ

ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা বিআরটিএ কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা বিআরটিএ কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে দিনভর এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার শতাধিক গাড়িচালক অংশ নেন। চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা হ্রাসে করণীয়সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেন জেলা বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমান, মোটরযান পরিদর্শক এসএম সবুজ ও ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান।

আরও