রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাতে একদল দুর্বৃত্ত প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের জিম্মি করে এ হামলা চালায়। এসময় প্রতিষ্ঠানটি দখলের চেষ্টার অভিযোগও উঠেছে।
পুলিশ জানায়, গতকাল রাতে একদল দুর্বৃত্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ব্যাপক ভাঙচুর চালায়।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বণিক বার্তাকে বলেন, রাড্ডা নামের একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।