নরসিংদী জেলা কারাগারে হাজতির মৃত্যু

ফজর আলী ওরফে ফজা গত ৯ ফেব্রুয়ারি তার স্ত্রীকে বালুসাইর গ্রামের ইটভাটার পাশে কুপিয়ে হত্যা করে। পরে তাকে উক্ত হত্যা মামলায় গত ১১ ফেব্রুয়ারি পুলিশ গ্রেফতার করে। পরে সে নরসিংদী জেলা কারাগারে ৩০২/২০১/৪৪ ধারা'য় কারাবন্দি ছিলেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নরসিংদী জেলা কারাগারে মো. ফজর আলী ওরফে ফজা (২৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানান জেল সুপার মো.শফিউল আলম। 

আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত ফজর আলী নরসিংদী সদর উপজেলার বালুসাইর গ্রামের জহর আলীর ছেলে। 

জেলা কারাগার সূত্রে জানা যায়, সকাল ৯টায় হাজতি ফজর আলীকে জেলখানায় অজ্ঞান অবস্থায় দেখতে পান কারারক্ষীরা। পরে তাকে চিকিৎসার জন্য দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। 

জেল সুপার মো. শফিউল আলম জানান, গত ১২ ফেব্রুয়ারি ফজর আলী নরসিংদী কারাগারে কয়েদি হিসেবে প্রবেশ করেন। সকাল ৯টায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে নরসিংদী সদর হাসপতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তার মৃত্যু হয়। 

উল্লেখ্য ফজর আলী স্ত্রীকে হত্যার দায়ে গ্রেফতার হন। নরসিংদী জেলা কারাগারে ৩০২/২০১/৪৪ ধারা'য় কারাবন্দি ছিলেন। 

আরও