রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে।
আজ (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
তিনি জানিয়েছেন, মেডিকেল বোর্ডে দেশী-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে।
বিএনপি দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছে।