গাড়িচাপায় শ্রমিক মৃত্যুর ঘটনা ‘৯ লাখ টাকায় আপস’

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ গতকাল ওই কিশোরকে তোলা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. আরেফিন ইসলাম তাকে আদালতে হাজির করে আটক রাখার আবেদন করেন।

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রামরত অবস্থায় গাড়িচাপায় একজন নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার কিশোরকে আদালত কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে এ ঘটনায় নিহতের পরিবারকে আপস-মীমাংসার মাধ্যমে ৯ লাখ টাকা দেয়া হয়েছে বলে দাবি করেছেন ওই কিশোরের পক্ষে লড়া আইনজীবী আলমগীর হোসাইন।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ গতকাল ওই কিশোরকে তোলা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. আরেফিন ইসলাম তাকে আদালতে হাজির করে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে তার জামিন চেয়ে করা আবেদনে বলা হয়, এ কিশোর গাড়িতে চালকের পাশের আসনে বসা ছিল। নিহত মেহেদী একজন শ্রবণ ও বাক-প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন। হর্ন বাজানো সত্ত্বেও তিনি দ্রুত সরে যেতে না পারায় অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনাটি ঘটে।

পরে ওই কিশোরের আইনজীবী আলমগীর হোসাইন বলেন, ‘ঘটনাটি আপস করা হয়েছে। ৯ লাখ টাকা নিহতের পরিবারকে হস্তান্তর করা হয়েছে।’ নিহতের পরিবার পোস্টমর্টেম ও মামলা করতে চায়নি বলেও দাবি করেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ যদিও জানান, সড়ক পরিবহন আইনে করা মামলা আপসযোগ্য নয়। বাদী ও আসামি পক্ষের মধ্যে আপস হলেও আদালত তা গ্রহণ করতে বাধ্য নন।

আরও