গুলি উদ্ধার

নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের উত্তরপাড়া থেকে এসব গুলি উদ্ধার করা হয়। গুলিগুলো থ্রি-নট-থ্রি রাইফেলের। তবে সেগুলোয় মরিচা ধরেছে বলে জানিয়েছেন বদলগাছী থানার ওসি লুৎফর রহমান।

আরও