পশুপালন অনুষদের ইমতিয়াজ ফারাবি তিনদিন পরিশ্রম করে পেলে এবং ভেটেরিনারি অনুষদের রেজওয়ানুল হক শান্ত জুনিয়রদের সহযোগিতায় ম্যারাডোনার গ্রাফিতি ফুটিয়ে তোলেন। সমসাময়িক তারকাদের পাশাপাশি প্রায় ১০-১১ ফুট উচ্চতার গ্রাফিতি দুটি ক্যাম্পাসের বিশ্বকাপ উন্মাদনায় নস্টালজিক আমেজ এনেছে।