দুর্গাপূজায় স্থায়ীভাবে আনসারবাহিনী দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবছরের দুর্গাপূজার সময় পূজামণ্ডপে স্থায়ীভাবে আনসারবাহিনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এবার সারাদেশে ৩২ হাজার ১৬৮টি পূজামণ্ডপ রয়েছে, যা গতবছরের চেয়ে বেশি। গতবছরের অভিজ্ঞতা থেকে আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলাবাহিনীকে আরো বিশেষ তৎপর থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, আগামী ১ অক্টোবর থেকে সারাদেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবছর পূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত থাকবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম কঠোর মনিটরিংয়ে রাখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দুর্গাপূজাকে ঘিরে কোন ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজানের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে।

পূজামন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখার জন্য সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার পূজামণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে। এমন জায়গায় পূজামণ্ডপ করা যাবে না, যেখানে গাড়ি প্রবেশ করতে পারে না। এছাড়া পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের বাধ্যতামূলক হাতে আর্মব্যান্ড পরার নির্দেশনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও