তুরস্কে যাচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল

ভয়াবহ ভূমিকম্পে অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনার জন্য বাংলাদেশ থেকে তুরস্ক যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে সশস্ত্র বাহিনীর সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে যাবে ফায়ার সার্ভিসের ১২ সদস্য

ভয়াবহ ভূমিকম্পে অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনার জন্য বাংলাদেশ থেকে তুরস্ক যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে সশস্ত্র বাহিনীর সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে যাবে ফায়ার সার্ভিসের ১২ সদস্য।

গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের পর দেশটির সরকার আন্তর্জাতিক সাহায্য চেয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এ সদস্যরা ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজারি গ্রুপের (আইএনএসএআরএজি) মানদণ্ড অনুযায়ী বিধ্বস্ত ভবনে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনায় আন্তর্জাতিকমানের প্রশিক্ষণপ্রাপ্ত।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, আন্তর্জাতিক অঙ্গনে উদ্ধারকাজ পরিচালনার জন্য এটি ফায়ার সার্ভিসের প্রথম বিদেশ গমন। বর্তমান সরকারের সময়ে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির এটি একটি উজ্জ্বল উদাহরণ। এটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য একটি অভাবনীয় স্বীকৃতি। 

আরও