থার্ড টার্মিনালে কাজের স্বীকৃতিসরূপ সম্মাননা পেলেন ১০ জন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মিতব্য থার্ড টার্মিনালে কাজের স্বীকৃতি স্বরূপ ১০ জনকে সম্মাননা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে তাদের নিরাপত্তা সার্টিফিকেট দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মিতব্য থার্ড টার্মিনালে কাজের স্বীকৃতি স্বরূপ ১০ জনকে সম্মাননা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে তাদের নিরাপত্তা সনদ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (হশাআবি)-এর ৩য় টার্মিনাল প্রকল্পের নির্মাণাধীন টার্মিনাল ভবনে ‘দুর্ঘটনামুক্ত কর্মক্ষেত্র প্রার্থনা করি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মুফিদুর রহমান। অনুষ্ঠানটির আয়োজন করেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)।

এম মুফিদুর রহমান প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক সেফটি কার্যক্রম ও স্ট্যান্ডার্ড-এর প্রশংসা করে বলেন, দ্রুততার সঙ্গে গুণগত মান বজায় রেখে কাজটি এগিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ৬০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে অতি দ্রুততার সঙ্গে নির্মাণ কাজ এগিয়ে যাবে যেখানে সবাইকে আরো মনোযোগী হতে হবে।

তিনি বলেন, এ বিশাল কর্মযজ্ঞ চলাকালে কাজের ক্ষেত্রে সম্ভাব্য সর্বোচ্চ মানের নিরাপত্তা বজায় রাখা হয়েছে। প্রকল্পে নিয়োজিত প্রতিটি কর্মী ও শ্রমিক সেফটি সংক্রান্ত প্রশিক্ষণে উত্তীর্ণ হয়ে কাজে যোগদান করেছেন। তিনি কর্মক্ষেত্রে সতর্কতার সঙ্গে পর্যাপ্ত সেফটি নিশ্চিত করে কাজ করার বিষয়ে নির্দেশনা দেন।  

এরপর থার্ড টার্মিনালের নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পাদনের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতের পর কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশংসনীয় ভূমিকা রাখার জন্য থার্ড টার্মিনাল প্রকল্পের বিভিন্ন বিভাগের ১০ জন কর্মীকে সম্মাননাসহ নিরাপত্তা সার্টিফিকেট দিয়েছেন বেবিচক চেয়ারম্যান।

অনুষ্ঠানে এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক, প্রকল্প পরিচালক এ কে এম মো. মাকসুদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি), পরামর্শক প্রতিষ্ঠান এনওসিডির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প কাজে নিয়োজিত সহযোগী সংস্থা ও এডিসিতে কর্মরত কর্মী, নির্মাণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

আরও