রাজবাড়ীর পদ্মায় মিলল ২১ কেজির কাতল, ৩৯ হাজারে বিক্রি

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার রওশন মোল্লার আড়তে নিয়ে আসা হয়। পরে উন্মুক্ত নিলামে মাছটি ৩৮ হাজার ৮৮০ টাকায় কিনে নেন ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটির ওজন ২১ কেজি ৬০০ গ্রাম।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার রওশন মোল্লার আড়তে নিয়ে আসা হয়। পরে উন্মুক্ত নিলামে মাছটি ৩৮ হাজার ৮৮০ টাকায় কিনে নেন ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

জেলে রবিন হালদার ও তার সহযোগীরা ভোররাতে পদ্মায় মাছ ধরতে গেলে এ মাছটি ধরা পড়ে। তারা জানান, দীর্ঘ সময় অপেক্ষার পর হঠাৎ জালে একটি শক্ত ধাক্কা লাগে। জাল তুলতেই বিশাল কাতল মাছ দেখতে পান তারা। পরে মাছটি নিয়ে বাজারে গেলে সেটি রওশন মোল্লার আড়তে নিলামে তোলা হয়। প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা ধরে মাছটির দাম দাঁড়ায় ৩৮ হাজার ৮৮০ টাকা।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় কাতল মাছের চাহিদা সব সময় বেশি। প্রবাসী, ঢাকার অভিজাত হোটেল-রেস্তোরাঁ ও ধনী ক্রেতারা সাধারণত এসব মাছ কেনেন। মাছটি কেনার পর বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হয়। এরই মধ্যে মাছের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে গেছে। কেজিপ্রতি ১০০ টাকা লাভ রেখে মাছটি বিক্রির পরিকল্পনা রয়েছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর বিশুদ্ধ পানি ও প্রাকৃতিক পরিবেশের কারণে এখানকার মাছের গুণগত মান খুবই ভালো। বিশেষ করে কাতল, বোয়াল, বাগাইড় ও পাঙ্গাশ মাছের মান অন্য যেকোনো এলাকার চেয়ে উন্নত। বড় আকৃতির মাছ এখন খুবই দুর্লভ। এমন মাছ ধরা পড়লে দ্রুত বিক্রি হয়ে যায়।

আরও