বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। খবর পেয়ে হাইওয়ে পুলিশসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় অবস্থান নেন।
এর আগে শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে জড়ো হন। পরে সড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, নাসা গ্রুপসহ তিনটি প্রতিষ্ঠানের অন্তত ১৫০০ শ্রমিকের বকেয়া বেতন ভাতা না দিয়ে তারা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাদের পাওনা টাকা পরিশোধে গড়িমসি করছে। গত কয়েকদিন আগে বেপজা কর্তৃপক্ষ গোপনে ৩০-৩৫ জনকে ডেকে রফা দফা করে। সেখানে আমাদের ১৫০০ শ্রমিকের বিষয়ে কোনো কথাই হয়নি। আমাদের পাওনা টাকা যেন আমাদের দ্রুত বুঝিয়ে দেওয়া হয়। অন্যথায় আবারো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম খান জানান, সকাল দশটা থেকে শ্রমিকরা মহাসড়ক অপরাধ করে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সেনাবাহিনী, হাইওয়ে ও জেলা পুলিশ।দুপুর পৌনে ১২টা থেকে যানবাহন চলাচল শুরু করেছে।