জানা গেছে, এদিন বন্দরটি দিয়ে প্রথম বাংলাদেশী হিসেবে ভ্রমণ ভিসায় ভারতে যান ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার এক বাসিন্দা। তিনি গত ২৮ জুন আবেদন করে ৮ জুলাই ভিসা পান। ছয় মাসের ভিসা পেয়েছেন তিনি। সরজমিনে দেখা যায়, স্থলবন্দর দিয়ে ভারতীয় যাত্রীরা বেশি আসছেন। তারা ভ্রমণ ভিসা নিয়ে আসছেন। অন্যদিকে বাংলাদেশী যাত্রীদের প্রায় সবাই চিকিৎসা ভিসা নিয়ে ভারতে যাচ্ছেন।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এসআই মো. আব্দুর রহিম জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে একজন বাংলাদেশী ভ্রমণ ভিসায় ভারতে গেছেন। ৮ জুলাই থেকে ভারত ভ্রমণ ভিসা চালু করায় যাত্রী আরো বাড়বে।