রাঙ্গামাটির জুরাছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

আটক মন চন্দ্র চাকমা ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে। সে চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২) নামে দেশটির এক নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়াগ্গাছড়া জোন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।

এ সময় তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কাপ্তাই ব্যাটালিয়নের অধীনস্থ বগাখালী বিওপির টহলদল। অভিযানে বিজিবি টহলদল অবৈধভাবে বাংলাদেশের প্রবেশকারী মন চন্দ্র চাকমা নামের এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মন চন্দ্র চাকমা ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে। সে চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাকে রাঙামাটির জুরাছড়ি থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।

সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর মো. লতিফুল বারীও উপস্থিত ছিলেন।

আরও