তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

এ সময় তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসঙ্গে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এ ফোনালাপ হয়।

টেলিফোনে আলাপকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম।

এ সময় তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসঙ্গে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।

আরও