পতাকা বৈঠকের মাধ্যমে ৩ বাংলাদেশী নাগরিককে ফেরত দিল বিএসএফ

শনিবার বিকালে উভয় দেশের পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে এ তিন নারীকে ফেরত দিয়েছে বিএসএফ।

কুমিল্লার চৌদ্দগ্রামের আনন্দপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকারী তিন নারীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ। শনিবার বিকালে উভয় দেশের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবির কাছে এ তিন নারীকে ফেরত দিয়েছে বিএসএফ।

ওই তিন বাংলাদেশী হলেন, যশোর জেলার শেখহাটি গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী শিল্পী বেগম (৩৮), একই জেলার মনিরামপুর থানার আগরহাটি গ্রামের রহিম উল্লার স্ত্রী সালমা খাতুন (৩৮) ও সাতক্ষীরা জেলার উপজেলা কলারোয়া ক্ষেত্র পাড়া আজিজার মেয়ে সালমা বেগম (৪০)।

অবৈধ অনুপ্রবেশের কারণে বিজিবি তিন নারীকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করেছে। কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন বলেন, অবৈধভাবে ভারতের প্রবেশ করায় তাদের তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার আদালতে প্রেরণ করা হলে জামিনের আবেদন করেন তারা। তাদের জামিন ম্ঞজুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ।

আরও