তারেক রহমান আসবেন, জাতীয় স্মৃতিসৌধে বিএনপি নেতা-কর্মীদের ভিড়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ভিড় করেছেন দলটির নেতা-কর্মীরা। প্রিয় নেতাকে এক নজর দেখতে সাভার-আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত নেতাকর্মী অবস্থান নিয়েছেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এদিন দুপুর ২টা ৫৫ মিনিটে লাল সবুজ রঙের বুলেটপ্রুফ বাসটিতে চড়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গুলশানের বাসা থেকে রওনা হন তারেক রহমান।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মাজার জিয়ারত শেষে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তিনি।

আরও