রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকবে ৬ ঘণ্টা

রোজার মাসে ইফতারের সময় বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা মেটাতে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সময় ৩ ঘণ্টা বাড়িয়েছে সরকার।

আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়ে গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

এছাড়া আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ সময়ে মহাসড়কে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার কথাও বলা হয়েছে। এর আগে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৩ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখা হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্রথম রোজা থেকে ১৪ মার্চ পর্যন্ত বর্তমান সিএনজি স্টেশনগুলো বন্ধের সময়কাল বর্ধিত করে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, অর্থাৎ মোট ৬ ঘণ্টা পুনর্নির্ধারণ করতে হবে।’

রোজায় বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, গ্যাস বিতরণ নেটওয়ার্কে চাপ কমানোর জন্য এবং রোজার মাসে বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। বিশেষ করে ইফতারের সময় গ্যাসের সরবরাহ নির্বিঘ্ন রাখতে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘২৬ মার্চ থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখতে হবে। এ সময়ের মধ্যে গ্যাসের চাহিদা পূরণ এবং সঠিক সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা হবে।

আরও