সরাইলে নির্বাচনী দায়িত্বরত পোলিং অফিসারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনে নির্বাচনের দায়িত্বরত এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। আজ সকালে সরাইল জেলা পরিষদ অডিটরিয়াম ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনে নির্বাচনের দায়িত্বরত এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। আজ সকালে সরাইল জেলা পরিষদ অডিটরিয়াম ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত পোলিং অফিসারের নাম মো. মুজাহিদুল ইসলাম হাবিব (৪৮)। তিনি সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং গোলাম মাওলার ছেলে। পেশাগতভাবে তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ জানান, নির্বাচনের দায়িত্ব পালনের সময় মুজাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মুজাহিদুল ইসলাম।

আরও