পটুয়াখালীতে আইজিপি

বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করেছে পুলিশ

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘‌সব বাহিনীর সমন্বয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করেছে পুলিশ।

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘‌সব বাহিনীর সমন্বয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করেছে পুলিশ। ফলে দেশে স্থিতিশীল ও চমৎকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে।’ পটুয়াখালী জেলা পুলিশের গতকাল বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশপ্রধান আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ভবিষ্যতে দেশের অর্থনীতি ও জননিরাপত্তার স্বার্থে পটুয়াখালীসহ দেশের সব অঞ্চলের শান্তিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যা করা দরকার, পুলিশ তা-ই করবে।’ 

এ সময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান, পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত চৌধুরী ও পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম প্রমুখ।

আরও