বগুড়ায় ককটেলভর্তি ব্যাগ উদ্ধার

বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার পর থেকে পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। প্রাথমিক তদন্তে সেগুলো শক্তিশালী ককটেল বলে ধারণা পুলিশের।

বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের নং ওয়ার্ড থেকে ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার পর থেকে পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। প্রাথমিক তদন্তে সেগুলো শক্তিশালী ককটেল বলে ধারণা পুলিশের।

বগুড়া সদর থানার এসআই বেদার উদ্দিন জানান, আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কোনো একটি পক্ষ এই বিস্ফোরকগুলো মজুদ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শক্তিশালী ককটেল। ব্যাগে -৭টি ককটেল থাকতে পারে।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন এলাকার সবুজ নার্সারির পশ্চিমে বাজারের ব্যাগের মধ্যে সাতটি লাল রঙের বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এগুলো শক্তিশালী ককটেল। জায়গাটি ঘিরে রাখা হয়েছে। বোমা ডিসপোজাল ইউনিট ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিষ্ক্রিয় করবে।

আরও