ভোটের রাতে এআইয়ের অপব্যবহার নিয়ে সিইসির শঙ্কা

সিইসি নাসির উদ্দিন বলেন, এআইয়ের অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা। নির্বাচনে এআইয়ের অপব্যবহার আমরা রোধ করতে চাই। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ন্ত্রণে আমরা কেন্দ্রীয়ভাবে একটি সেল গঠন করব। তার আগে বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন।

নির্বাচনের সময় ভোটের রাতে অনেক কিছু ঘটে যেতে পারে। বিশেষ করে রাতের বেলায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, এজন্য আমাদের দিনেরাতে রাউন্ড দ্য ক্লক (নিরবিচ্ছিন্নভাবে) কাজ করতে হবে।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, এআইয়ের অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা। নির্বাচনে এআইয়ের অপব্যবহার আমরা রোধ করতে চাই। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ন্ত্রণে আমরা কেন্দ্রীয়ভাবে একটি সেল গঠন করব। তার আগে বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্বীকার করেছেন, এআই-নির্ভর ভুয়া ভিডিও ও তথ্য নির্বাচনের স্বচ্ছতা হুমকির মুখে ফেলতে পারে। এজন্য কমিশন এআই-ভিত্তিক নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, এআইয়ের অপব্যবহার রোধে আমাদের বিভিন্ন সহযোগিতা দরকার। কী ধরনের জনবল আমরা এ কাজে লাগাতে পারি, ডিসইনফরমেশন যেকোনো জায়গা থেকে আসতে পারে, আমরা কীভাবে সেই তথ্য পৌঁছাব, সে বিষয়ে পরামর্শ দরকার।

আইডিইএ-২ (২য় পর্ব) প্রকল্প আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুয়া তথ্য (মিসইনফরমেশন) ও বিভ্রান্তিকর প্রচারণা (ডিসইনফরমেশন) ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বিষয়ক এ কর্মশালায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদরা অংশ নেন।

আরও