নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী

গত ২৮ আগস্ট নরওয়ের রাজা পঞ্চম হারাল্ড মারা যান। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানোর জন্য ঢাকাস্থ নরওয়ে দূতাবাস এ শোকবইয়ে স্বাক্ষরের আয়োজন করে।

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার ঢাকায় অবস্থিত নরওয়ের দূতাবাসে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

গত ২৮ আগস্ট নরওয়ের রাজা পঞ্চম হারাল্ড মারা যান। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানোর জন্য ঢাকাস্থ নরওয়ে দূতাবাস এ শোকবইয়ে স্বাক্ষরের আয়োজন করে।

স্থানীয় সরকার মন্ত্রী শোকবইয়ে স্বাক্ষর করে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নরওয়ের রাজপরিবার, সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন।

আরও