আরব আমিরাতের অধিবাসী ও বিভিন্ন দেশের প্রবাসীদের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা ‘দুবাই রান ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে এটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশী শত শত প্রবাসীও অংশ নেন।
দুবাই ফিটনেস চ্যালেঞ্জের অংশ হিসেবে প্রতিবছর আয়োজিত এ ইভেন্টে অংশগ্রহণকারীরা শেখ জায়েদ রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা ঘুরে দৌড়ান। ফিটনেস ও স্বাস্থ্যকর জীবনযাপনে জনগণকে উৎসাহিত করাই এর মূল উদ্দেশ্য।
ইভেন্ট উপলক্ষে অংশগ্রহণকারীদের সুবিধার্থে দুবাই মেট্রোর সময়সীমা বাড়ানো হয় এবং শেখ জায়েদ রোডসহ কয়েকটি প্রধান সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।