ঝালকাঠির সুগন্ধা নদীতে নৌকাবাইচ

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঝালকাঠির সুগন্ধা নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঝালকাঠির সুগন্ধা নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ। গতকাল বিকালে ইকোপার্ক থেকে পৌর মিনি পার্ক পর্যন্ত এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন। প্রতিযোগিতায় সাতটি নৌকা অংশ নেয়। এতে শেখেরহাট ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়। এছাড়া ঝালকাঠি সদর উপজেলা পরিষদ দ্বিতীয় ও চেম্বার অব কমার্স তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

আরও