স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় —এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, ‘ইউনিয়ন পরিষদের সদস্য কিংবা চেয়ারম্যান পদে দাঁড়ানোর জন্য যেমন কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই, তেমনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য।’

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘আমাদের স্থানীয় সরকারের যে পাঁচটি আইন রয়েছে, সেগুলোর কোনোটিতেই নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। তাই যারা আগামীতে প্রার্থী হতে চান, তাদের অনুরোধ করব—আপনারা বিভ্রান্ত হবেন না।’ 

গতকাল সচিবালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘ইউনিয়ন পরিষদের সদস্য কিংবা চেয়ারম্যান পদে দাঁড়ানোর জন্য যেমন কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই, তেমনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য।’ 

বয়সসীমা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘ভোটার হওয়ার পাশাপাশি প্রার্থীর বয়স অন্তত ২৫ বছর হতে হবে।’

আরও