প্রার্থিতা ফিরে পেতে ইসিতে প্রথম দিনেই ৪১ প্রার্থীর আপিল

প্রথম দিনেই আপিল করেছেন ৪২ প্রার্থী। এর মধ্যে একটি আপিল আবেদন এসেছে বৈধ ঘোষিত প্রার্থীর মনোনয়নের বিরুদ্ধে, বাকি ৪১টি আবেদন জমা পড়েছে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই আপিল করেছেন ৪২ প্রার্থী। এর মধ্যে একটি আপিল আবেদন এসেছে বৈধ ঘোষিত প্রার্থীর মনোনয়নের বিরুদ্ধে, বাকি ৪১টি আবেদন জমা পড়েছে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য।

সোমবার (৫ জানুয়ারি) আপিল দায়েরের সময় শেষ হওয়ার পর ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, আপিলের সংখ্যার দিক থেকে ঢাকা অঞ্চল এগিয়ে। এ অঞ্চলে প্রার্থিতা ফিরে পেতে ১৫টি আপিল আবেদন জমা পড়েছে। সাতটি আবেদন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরিদপুর অঞ্চল। এ ছাড়া রাজশাহী অঞ্চলে পাঁচটি, রংপুর ও খুলনা অঞ্চলে তিনটি করে আপিল আবেদন জমা হয়েছে। কুমিল্লা অঞ্চলে পাঁচটি, বরিশাল অঞ্চলে একটি, ময়মনসিংহ অঞ্চলে একটি, এবং চট্টগ্রাম অঞ্চলে দুটি আবেদন জমা পড়েছে। এদিকে কুমিল্লা অঞ্চলে একজন বৈধ ঘোষিত প্রার্থীর মনোনয়নের বিরুদ্ধে আপিল করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৪০৬টি। মনোনয়নপত্র জমা পড়েছিল ২ হাজার ৫৬৮টি। বাছাইয়ে বৈধ হয়েছে ১ হাজার ৮৪২টি। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এসব প্রার্থীর রিটার্নিং কর্মকর্তাদের রায়ের বিরুদ্ধে ইসিতে আবেদন কার্যক্রম শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) মাঠে আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে সারা দেশের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থিরা আবেদন করতে পারবেন ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।

আরও