রাজবাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

নিহত আব্দুল হান্নান পাংশা উপজেলার সেনগ্রাম এলাকার মৃত হারুনের ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক (মোহরি) ছিলেন।

রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাজারে দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল হান্নান (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান পাংশা উপজেলার সেনগ্রাম এলাকার মৃত হারুনের ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক (মোহরি) ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে আব্দুল হান্নান শ্রীপুর বাজারের সড়ক পার হচ্ছিলেন। সে সময় কুষ্টিয়ার দিক থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও