শিগগিরই আসছে বাংলাদেশ সরকার বিশেষ সুকুক ১

দেশে ইসলামী অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করতে শিগগিরই ইস্যু হতে যাচ্ছে ‘বাংলাদেশ সরকার বিশেষ সুকুক-১’।

দেশে ইসলামী অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করতে শিগগিরই ইস্যু হতে যাচ্ছে ‘বাংলাদেশ সরকার বিশেষ সুকুক-১’। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীনে গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে সভাগুলো যথাক্রমে ৭ ও ৮ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, ইজারা পদ্ধতিতে ১০ হাজার কোটি টাকা মূল্যমানের ১০ বছর মেয়াদি সরকারি সুকুক ইস্যুর অনুমোদন দেয়া হয়। এ সুকুকে বার্ষিক মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নির্মিত সরকারি কর্মচারীদের সাতটি আবাসন প্রকল্প ও বাংলাদেশ রেলওয়ের আওতায় পরিচালিত নির্দিষ্ট রেল সেবাকে অন্তর্নিহিত সম্পদ হিসেবে ব্যবহার করে সুকুক ইস্যু করা হবে।

জানা যায়, সুকুকটি ব্যক্তিগত স্থান পদ্ধতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অনুকূলে ইস্যু করা হবে। আগামী ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সুকুক ইস্যু সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

আরও