ময়মনসিংহের ত্রিশাল-কালিরবাজার সড়কে মালবাহী ট্রলি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কা লেগে আব্দুল লতিফ (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল রাত ৮টার দিকে কাঠাল ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিফ ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের আয়নাক্ষেত গ্রামের মজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে কাঠাল ভূমি অফিসের সামনে মালবাহী ট্রলির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশাটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আব্দুল লতিফের মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।