চট্টগ্রাম-৮ আসনের একটি ভোটকেন্দ্র থেকে আবু বক্কর (২৫) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের দক্ষিণ পাড়া খরণদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মাহাবুব ইসলাম জানান, নিজের ভোট দেয়ার পর আবু বক্কর পুনরায় গোপন কক্ষে প্রবেশ করেন। এ সময় অন্য এক ভোটারকে ভোট প্রদানে সহযোগিতার করার সন্দেহে তাকে আটক করা হয়। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী কোনো ভোটার নিজের ভোট প্রদান ছাড়া অন্য কাউকে সহায়তা করতে পারেন না। বিষয়টি নজরে আসার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।