মানববন্ধন

মাদারীপুরের কালকিনিতে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন।

সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা এবং সারসংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে গতকাল দুপুরে কালকিনি মডেল প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার খুচরা সার বিক্রেতারা অংশগ্রহণ করেন। পরে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।

আরও