চট্টগ্রামে আরো ৪ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, মোট বাতিল ৯৫টি

একই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা সাতটি এরাইভাল ফ্লাইট এবং ছয়টি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে।

দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহাসহ কয়েকটি এয়ারফিল্ড সীমিত পরিসরে বন্ধ থাকায় গতকাল মঙ্গলবার (১০ মার্চ) আরো চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরাইলের মধ্যে চলমান সংঘর্ষের কারণে বিপর্যস্ত মধ্যপ্রাচ্য। চলমান এ যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলেও। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহাসহ কয়েকটি এয়ারফিল্ড সীমিত পরিসরে বন্ধ থাকায় গতকাল মঙ্গলবার (১০ মার্চ) আরো চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২১ মিনিটে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ বিভাগ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি এরাইভাল ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি এরাইভাল ও দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে একই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা সাতটি এরাইভাল ফ্লাইট এবং ছয়টি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বণিক বার্তাকে জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু দেশের এয়ারফিল্ড সীমিতভাবে বন্ধ থাকায় ফ্লাইট চলাচলে এই প্রভাব পড়ছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

আরও