নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন সেল গঠন, সভাপতি মির্জা আব্বাস

সেলের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নদী-নালা-খাল ও জলাধার খনন কর্মসূচির পরিবীক্ষণ করা এবং বাস্তবায়নকালে উদ্ভূত সমস্যার সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান।

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে ৮ সদস্য বিশিষ্ট সেল গঠন করেছে তারেক রহমান নেতৃত্বাধীন সরকার। সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সেলের গঠন অনুযায়ী সভাপতি উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। ভূমি মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকবৃন্দ এই সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও সেলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব।

সেলের প্রধান দায়িত্ব হবে নদী-নালা-খাল ও জলাধার খননের বছরভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনার আওতায় খনন কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়া সরকারের বিভিন্ন সংস্থার অধীনে চলমান ও বাস্তবায়নযোগ্য নদী-নালা-খাল খনন প্রকল্প ও কর্মসূচির মধ্যে সমন্বয় সাধন করবে সেলটি। এতে প্রকল্প বাস্তবায়নে সমন্বয়হীনতা দূর হবে এবং সময় ও ব্যয় সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

সেলের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নদী-নালা-খাল ও জলাধার খনন কর্মসূচির পরিবীক্ষণ করা এবং বাস্তবায়নকালে উদ্ভূত সমস্যার সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান। এর ফলে মাঠপর্যায়ের কার্যক্রম আরো গতিশীল হবে। এছাড়া খনন কর্মসূচিকে জনসম্পৃক্ত করতে প্রচার কার্যক্রম গ্রহণ করা হবে। সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ নেয়া হবে।

আরও