বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন জমার দিন ৮৭তম বারের মতো পেছাল। বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর জাকির হোসাইন প্রতিবেদন জমা দিতে আগামী ২৬ অগাস্ট নতুন দিন ঠিক করে দেন।
আদালতের মতিঝিল থানার প্রসিকিউশনের সাব-ইন্সপেক্টর রুকনুজ্জামান জানিয়েছেন, মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ছিল বৃহস্পতিবার। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ কবির প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই আদালতের কাছে সময় আবেদন করে তদন্ত সংস্থা।
এর আগে, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। স্থানান্তরিত এসব টাকা ফিলিপিন্সে পাঠানো হয়েছিল। দেশের অভ্যন্তরেরই কোনো একটি চক্রের সহায়তায় এই অর্থ পাচার হয়েছে বলে তখন ধারণা করেছিলেন সংশ্লিষ্টরা