চট্টগ্রামে পানির নিচে রেললাইন, আটকা পড়ল পর্যটক এক্সপ্রেস

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ দুপুর আড়াইটার দিকে উভয় ট্রেনের চলাচল বিঘ্নিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে

টানা বৃষ্টিতে চট্টগ্রামের জানালী হাট স্টেশন এলাকায় রেললাইনের একাংশ পানিতে তলিয়ে যাওয়ায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন পথে আটকা পড়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ষোলশহর স্টেশন থেকে ছাড়ে ট্রেনটি। কিন্তু জানালী হাট স্টেশনের কাছে সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইন পানির নিচে চলে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেনটি সেখানেই থামিয়ে রাখা হয়।

এদিকে একই সময়ে রেললাইনে গাছ ভেঙে পড়ার কারণে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটিও পথিমধ্যে দোহাজারী রেলওয়ে স্টেশনে আটকে দেয়া হয়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ দুপুর আড়াইটার দিকে উভয় ট্রেনের চলাচল বিঘ্নিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, মৌসুমি বায়ুর প্রভাবে গত দুই দিন ধরে চট্টগ্রামে টানা ভারী বৃষ্টি হচ্ছে। ফলে আজ সকাল থেকে নগরীর নিচু এলাকা ও সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আরও