গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। গতকাল তিনি মণ্ডপ পরিদর্শনে গিয়ে বলেন, ‘গত ১৬ বছরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ছাড়া কেউ চাকরি পায়নি। আইনকে তারা দলীয় কাজে ব্যবহার করেছে। জনগণ ভোট দিতে পারেনি। ডামি নির্বাচন হয়েছে, একতরফা ভোট হয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে। মানবাধিকার বলতে কিছুই ছিল না। কথা বলার স্বাধীনতাও ছিল না।’