মাদারীপুরে গাড়ি উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বিকালে শিবচর থানার একটি পিকআপ ভ্যান মাদারীপুর আদালতে আসামি পৌঁছে দিয়ে ফেরত যাচ্ছিল। গাড়িটি সদর উপজেলার পখিরা এলাকায় পৌঁছালে ৭ বছরের শিশু ইমা আক্তার ও তার বাবা ইব্রাহিম সরদারকে পথ ছেড়ে দিতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে এটি সড়কের পাশে উল্টে যায়।

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য আবদুস সালামের বয়স ৪০ বছর। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গজারিয়া ইউনিয়নের পশ্চিম চর করমশি গ্রামের আবদুল বারেক ভূইয়ার ছেলে। তিনি শিবচর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বিকালে শিবচর থানার একটি পিকআপ ভ্যান মাদারীপুর আদালতে আসামি পৌঁছে দিয়ে ফেরত যাচ্ছিল। গাড়িটি সদর উপজেলার পখিরা এলাকায় পৌঁছালে ৭ বছরের শিশু ইমা আক্তার ও তার বাবা ইব্রাহিম সরদারকে পথ ছেড়ে দিতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে এটি সড়কের পাশে উল্টে যায়।

এ সময় গাড়ির নিচে চাপা পড়ে পুলিশ সদস্য আবদুস সালাম ঘটনাস্থলেই মারা যান। এতে আরো চারজন পুলিশ সদস্য আহত হন। পাশাপাশি পথচারী শিশু ইমা আক্তার ও তার বাবা ইব্রাহিম সরদারসহ স্থানীয় আরো পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চার পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা ঘটনাটি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি বলেছেন, এক পুলিশ সদস্য নিহত এবং চার পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হবার খবর তিনি জানতে পেরেছেন।

আরও