রাজধানীর আদাবর এলাকায় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার মরদেহটি প্রায় ১০ টুকরো করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ শনিবার বিকালে আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। শনাক্তে জন্য সিআইডির টিমকে খবর দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, মরদেহের বাকি অংশ উদ্ধারের কাজ করছি। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।