হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু

নতুন করে ১ হাজার ২৬৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে ৮১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে ৮১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ হিসাব গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ২ লাখ ২ হাজার ৮৯৩ জনের মদ্যে হাম উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ১৯৭ জনের। হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮০ হাজার ৭৯ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে ঢাকায় হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ৪৫৭ জন। চট্টগ্রামে ২৭৪, সিলেটে ১৫১, বরিশালে ১২৪, খুলনায় ১১৬, ময়মনসিংহে ৮৪, রাজশাহীতে ৪৩ এবং রংপুরে ১৯ জনের মধ্যে হাম-উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের।

আরও