সারা দেশে জাতীয় ভোটার দিবস উদযাপন

গতকাল উৎসবমুখর পরিবেশে সারা দেশে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। বণিক বার্তার প্রতিনিধিদের পাঠানো খবর— নারায়ণগঞ্জ: জাতীয় ভোটার দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে গতকাল সকালে জেলা সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে আদলত প্রাঙ্গণ

গতকাল উৎসবমুখর পরিবেশে সারা দেশে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। বণিক বার্তার প্রতিনিধিদের পাঠানো খবর

নারায়ণগঞ্জ: জাতীয় ভোটার দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে গতকাল সকালে জেলা সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে আদলত প্রাঙ্গণ ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিউর রহমান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ: জেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, খুলনার সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান।

জয়পুরহাট: গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি   জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলিতে নতুন ভোটার অন্তর্ভুক্তি, জাতীয় পরিচয়পত্র সংশোধন, ভোটার স্থানান্তর, স্মার্টকার্ড বিতরণ আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল বেলা ১১টায় উপজেলা নির্বাচন অফিসের সামনে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- আলম কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

আরও